ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
শেরপুর-৩ উপনির্বাচন

তিনগুণ বেশি ভোটে মাহমুদুল হক রুবেল জয়ী

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ৯, ২০২৬, ১১:৫২ পিএম

তিনগুণ বেশি ভোটে মাহমুদুল হক রুবেল জয়ী

শেরপুর-৩ আসনের উপনির্বাচনে বিশাল জয় পেয়েছেন বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল। বৃহস্পতিবার রাতে শেরপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী রুবেল তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ১৪ হাজার ৫৬৬ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, মাহমুদুল হক রুবেল পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আলহাজ মাসুদুর রহমান মাসুদ পেয়েছেন ৪৭ হাজার ৯১ ভোট। এছাড়া কাঁচি প্রতীকের প্রার্থী মিজানুর রহমান পেয়েছেন মাত্র ৪৮০ ভোট। এ আসনে মোট ৫২ দশমিক ১৯ শতাংশ ভোট পড়েছে।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ১২৮টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের দিন এই আসনে ভোট হওয়ার কথা থাকলেও এক প্রার্থীর মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়েছিল। বৃহস্পতিবার পুনর্নির্ধারিত দিনে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ১৩ হাজার ৬৪৮টি। ভোটগ্রহণ প্রক্রিয়া ছিল অবাধ ও নিরপেক্ষ। দু-একটি স্থানে অনিয়মের চেষ্টা করা হলে দায়ীদের তাৎক্ষণিক আটক করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় স্থানীয় ভোটার ও প্রশাসনের সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

জেএইচআর

Link copied!