ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ইসলামপুরে পৌর বিএনপি নেতাসহ ৬ জনের জামায়াতে যোগদান

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

এপ্রিল ১০, ২০২৬, ০৬:০৪ পিএম

ইসলামপুরে পৌর বিএনপি নেতাসহ ৬ জনের জামায়াতে যোগদান

জামালপুরের ইসলামপুর পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সোহেলসহ ৬ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শুক্রবার বিকেলে উপজেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলটিতে অন্তর্ভুক্ত হন।

জামায়াতে যোগদানকারী অন্য কর্মীরা হলেন- লাবলু শেখ, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ খালেকুজ্জামান, নুরে সিদ্দিকী এবং ওয়াসিম শেখ। তারা সবাই পৌর বিএনপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. ছামিউল হক ফারুকী তাদের ফুল দিয়ে বরণ করে নেন।

যোগদান উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জামায়াতের সুশৃঙ্খল আদর্শে উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষ ও বিভিন্ন দলের নেতাকর্মীরা এই কাফেলায় শামিল হচ্ছেন। নবাগতদেরকে দলের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা ও যথাযথ মূল্যায়ন করার আশ্বাস দেওয়া হয়।

এ সময় ইসলামপুর উপজেলা জামায়াতের আমির রাশেদুজ্জামান, সেক্রেটারি আবু মুছা, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন এবং পৌর আমির মাসুমসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই যোগদানের ফলে স্থানীয় রাজনৈতিক মহলে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

জেএইচআর

Link copied!