মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২৬, ০৩:৩৭ পিএম
প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিত কার্যক্রম জোরদার, উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা বাড়াতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রশাসনিক কার্যক্রমের গতি বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং জনসেবামুখী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
এ ধরনের সমন্বয়মূলক বৈঠক স্থানীয় প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং জনসেবার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
জেএইচআর