ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শাহজাদপুরে ঘাসের খেত থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ১১, ২০২৬, ০৪:৫৫ পিএম

শাহজাদপুরে ঘাসের খেত থেকে অজ্ঞাত কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের একটি ঘাসের জমি থেকে অজ্ঞাত এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর দুইটার দিকে চরাচিথুলিয়া গ্রামে এক কৃষক নেপিয়ার ঘাস কাটতে গিয়ে ওই কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবরটি জানাজানি হলে স্থানীয় শত শত মানুষ সেখানে ভিড় জমান। পরে সংবাদ পেয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জসহ (ওসি) পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত কিশোরের পরনে পাঞ্জাবি ও পাজামা থাকায় স্থানীয়দের ধারণা, সে কোনো মাদ্রাসার ছাত্র হতে পারে। 

এছাড়া তাকে অন্য কোথাও থেকে নিয়ে এসে বলাৎকারের পর গলা কেটে হত্যা করা হয়ে থাকতে পারে বলেও স্থানীয়রা সন্দেহ প্রকাশ করেছেন।

শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। 

তিনি আরও জানান, কিশোরের পোশাক দেখে প্রাথমিকভাবে তাকে মাদ্রাসা ছাত্র বলে মনে হচ্ছে। নিহতের পরিচয় শনাক্ত এবং হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।

জেএইচআর

Link copied!