ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

অ্যাপ ইনস্টল করতেই গায়েব অর্ধলাক্ষ টাকা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১১, ২০২৬, ০৭:৫৩ পিএম

অ্যাপ ইনস্টল করতেই গায়েব অর্ধলাক্ষ টাকা

একটি সাধারণ অ্যাপ ইনস্টল করার পরই মোবাইল ফোনের নিয়ন্ত্রণ চলে গেল হ্যাকারদের হাতে, আর সেই সুযোগে ব্যাংক ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হলো প্রায় অর্ধলক্ষ টাকা। চাঁদপুরের পুরানবাজার এলাকায় এমন ডিজিটাল জালিয়াতির শিকার হয়েছেন প্রদ্যুৎ কুমার আচার্যী (৪৯) নামের এক ব্যক্তি।

ভুক্তভোগী প্রদ্যুৎ কুমার আচার্যী শহরের পুরানবাজারের বাসিন্দা ও পেশায় একজন পুরোহিত। তিনি জানান, গত ৪ এপ্রিল মোবাইল ব্যবহারের সময় অসতর্কতাবশত একটি অপরিচিত অ্যাপে ক্লিক পড়ে যায়। অ্যাপটি ইনস্টল হওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর ফোনটি ‘হ্যাং’ হয়ে অকেজো হয়ে পড়ে। পরে একজন টেকনিশিয়ানের সহায়তায় ফোনটি সচল করলে তিনি বুঝতে পারেন, তাঁর ফোনের পূর্ণ নিয়ন্ত্রণ হ্যাকারদের কবলে চলে গেছে।

হ্যাকাররা তাঁর মোবাইলে থাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে ১২ হাজার ৫০০ টাকা এবং ফোনের সঙ্গে সংযুক্ত সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৩০ হাজার টাকা সরিয়ে নেয়। সব মিলিয়ে মোট ৪২ হাজার ৫০০ টাকা হারিয়ে চরম হতাশায় ভুগছেন তিনি।

প্রদ্যুৎ কুমার বলেন, সামান্য একটি ক্লিকের কারণে যে আমার এত বড় ক্ষতি হয়ে যাবে, তা কল্পনাও করতে পারিনি। ফোন সচল করার পর দেখি টাকা চলে যাওয়ার মেসেজ আসছে। আমি এখন দিশেহারা।

টাকা খোয়ানোর পরপরই তিনি চাঁদপুর সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যে নম্বরগুলোতে টাকা পাঠানো হয়েছে, সেই তথ্যও পুলিশকে সরবরাহ করেছেন তিনি। তবে ঘটনার বেশ কয়েক দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত অপরাধী শনাক্ত না হওয়ায় উৎকণ্ঠায় রয়েছেন ভুক্তভোগী।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন চৌধুরী বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। ভুক্তভোগীকে প্রয়োজনীয় সকল আইনি সহায়তা দেওয়া হবে।

জেএইচআর

Link copied!