ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

এপ্রিল ১২, ২০২৬, ০৪:০৩ পিএম

শাজাহানপুরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

বগুড়ার শাজাহানপুরে ঢাকা থেকে কুড়িগ্রামগামী একটি চলন্ত বাসে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল পৌনে ৮টায় ঢাকা-বগুড়া মহাসড়কের সি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে চালক ও যাত্রীদের তাৎক্ষণিক তৎপরতায় বাসে থাকা ১৫-১৬ জন যাত্রী নিরাপদে নেমে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ আগুন জ্বলে ওঠে। ধারণা করা হচ্ছে, বাসের গ্যাস লাইনের পাশে থাকা ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই উপস্থিত জনতা ও বাসের যাত্রীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে যাওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরলেও ব্যস্ততম এই মহাসড়কে কিছুক্ষণের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় প্রশাসন ঘটনার কারণ খতিয়ে দেখছে।

জেএইচআর

Link copied!