ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ডা. রফিকুস সালেহীন

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

এপ্রিল ১৩, ২০২৬, ১০:৫৪ এএম

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হলেন ডা. রফিকুস সালেহীন

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। 

রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ডা. রফিকুস সালেহীনকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বর্তমানে রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন। একজন দক্ষ সার্জন এবং অভিজ্ঞ শিক্ষক হিসেবে চিকিৎসা অঙ্গনে তার দীর্ঘদিনের সুনাম রয়েছে। তার এই নিয়োগের মধ্য দিয়ে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা ব্যবস্থায় নতুন এক অধ্যায়ের সূচনা হলো।

সংশ্লিষ্টরা মনে করছেন, অধ্যাপক সালেহীনের বর্ণাঢ্য কর্মজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর গবেষণা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তার নেতৃত্ব বিশেষ সহায়ক হবে। নতুন এই দায়িত্ব পাওয়ায় তাকে চিকিৎসক সমাজ ও বিভিন্ন মহলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হচ্ছে। তিনি খুব শীঘ্রই খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তার আনুষ্ঠানিক কার্যভার গ্রহণ করবেন।

এএন

Link copied!