ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঘাইহাটে এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৮:২৮ পিএম

বাঘাইহাটে এতিমখানায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্যদ্রব্য বিতরণ

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় এতিম ও দুস্থ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী। 

সোমবার বাঘাইহাট জোন (খাগড়াছড়ি রিজিয়ন)-এর পক্ষ থেকে স্থানীয় হুসাইনিয়া এতিমখানায় বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী প্রদান করা হয়।

খাদ্যদ্রব্য বিতরণকালে বাঘাইহাট জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা সেনাবাহিনীর এই মানবিক অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বাঘাইহাট জোন সূত্রে জানানো হয়েছে, আর্তমানবতার সেবায় এবং স্থানীয়দের জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মূলত দুর্গম এলাকার দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের পড়াশোনা ও পুষ্টি নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!