ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মোহনগঞ্জে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

এপ্রিল ১৩, ২০২৬, ০৯:২৩ পিএম

মোহনগঞ্জে ধানক্ষেত থেকে লাশ উদ্ধার, এলাকায় আতঙ্ক

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের ধলি’র হাওরের ধানক্ষেত থেকে এক অজ্ঞাত ব্যক্তির পচা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুরো এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামের উত্তর পাশে ধলি’র হাওরে ধান কাটার কাজ করতে যান শ্রমিকরা। কাজ করার সময় সুইচগেট সংলগ্ন একটি ক্ষেতের মাঝে পঁচাগলা মরদেহটি পড়ে থাকতে দেখে তারা চিৎকার করেন। পরে স্থানীয় ইউপি সদস্য আশরাফ চৌধুরীকে বিষয়টি জানানো হলে তিনি পুলিশে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ইউপি সদস্য আশরাফ চৌধুরী জানান, শ্রমিকদের মাধ্যমে খবর পেয়েই তিনি পুলিশকে অবহিত করেছিলেন। মরদেহে পচন ধরায় তাৎক্ষণিকভাবে চেনার কোনো উপায় ছিল না।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধলি’র হাওর থেকে অজ্ঞাত এক ব্যক্তির পচা লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত মরদেহের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো ঘটনা, তা উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জেএইচআর

Link copied!