ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নববর্ষে আবৃত্তি প্রতিযোগিতায় জেলায় ২য় স্থান অর্জন করলো শিক্ষার্থী নুহা

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

মিজানুর রহমান মিজান, লালমনিরহাট

এপ্রিল ১৫, ২০২৬, ০৪:৩৪ পিএম

নববর্ষে আবৃত্তি প্রতিযোগিতায় জেলায় ২য় স্থান অর্জন করলো শিক্ষার্থী নুহা

বাংলা নববর্ষ উপলক্ষে লালমনিরহাটে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আঞ্চলিক ভাষার কবিতা আবৃত্তিতে চমক দেখিয়েছে খুদে শিক্ষার্থী তাহিয়া তাসনিম নুহা। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সে দ্বিতীয় স্থান অর্জন করেছে। নুহা স্থানীয় শিবরাম আদর্শ পাবলিক স্কুলের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক ফোরাম, লালমনিরহাটের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় নুহা তার শৈল্পিক আবৃত্তি দিয়ে উপস্থিত দর্শক ও বিচারকদের মুগ্ধ করে। 

নিজের অনুভূতি প্রকাশ করে নুহা বলে, “ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি করতে আমার খুব ভালো লাগে। এই অর্জনে আমি অনেক আনন্দিত, ভবিষ্যতে আরও ভালো করতে চাই।”

শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক রাশেদুল ইসলাম রাশেদ বলেন, নুহা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই সাফল্যে পুরো স্কুল গর্বিত। ভবিষ্যতে সে সাফল্যের এই ধারা বজায় রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সম্মিলিত সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক মুফীল মোহাম্মদ বলেন, নতুন প্রজন্মকে বাঙালির সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে বই ও সনদ তুলে দেওয়া হয়।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন শিশুদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নুহার এই সাফল্য অন্য শিক্ষার্থীদেরও সুস্থ সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করবে।

জেএইচআর

Link copied!