ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

দাকোপে ৮০ পরিবারে সবজি বীজসহ ট্যাংক-টেবিল বিতরণ

দাকোপ (খুলনা) প্রতিনিধি

দাকোপ (খুলনা) প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৬, ০৩:১১ পিএম

দাকোপে ৮০ পরিবারে সবজি বীজসহ ট্যাংক-টেবিল বিতরণ

মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বিডি ৩২৭-এর আওতায় দাকোপে উপকারভোগীদের মধ্যে এক হাজার লিটার পানির ট্যাংক, পড়ার টেবিল ও সবজি বীজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা আগাপে সোশ্যাল কনসার্নের বাস্তবায়নে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় বুধবার বেলা ১১টায় দাকোপের শিংজোড়া প্রকল্পের নিজস্ব কার্যালয়ে প্রকল্প ব্যবস্থাপক লিলি কর্মকারের সভাপতিত্বে এ বিতরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন মিঠু। প্রকল্পের কর্মকর্তা পরিমল পালমার পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ পার্টনারশিপ ফ্যাসিলিটেটর ফিলিমন হাজরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ, এলসিসি সদস্যবৃন্দ প্রমুখ।

সভা শেষে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের বিডি ৩২৭-এর আওতায় দাকোপের ৫০ জন শিশু পরিবারের জন্য এক হাজার লিটার পানির ট্যাংক, ৬ জন মেধাবী শিক্ষার্থীর জন্য ৬টি পড়ার টেবিল এবং ৮০টি পরিবারের মধ্যে ৮ প্রকারের সবজি বীজ বিতরণ করা হয়।

সভায় প্রকল্প ব্যবস্থাপক লিলি কর্মকার বলেন, জাতিসংঘের এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের দাকোপ বিডি ০৩২৭-এর আওতায় ৩৪৬টি পরিবারের সার্বিক উন্নয়নে কাজ করছে। এলডিসি কার্যক্রমের আওতায় স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, শিক্ষা, জীবিকায়ন, শিশু সুরক্ষা, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং যুব উন্নয়ন এই ৮টি বিষয়ে দাকোপের ৩টি ইউনিয়নে ২০০৮ সাল থেকে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এএন

Link copied!