ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা

শেরপুর প্রতিনিধি

শেরপুর প্রতিনিধি

এপ্রিল ১৬, ২০২৬, ০৮:০৯ পিএম

শেরপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেওয়ার ঘোষণা

২০২৬ সালে আমীর আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জিপিএ-৫ প্রাপ্তদের ল্যাপটপ উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক ছাত্রনেতা বুলবুল আহম্মেদ। 

বৃহস্পতিবার দুপুরে আমীর আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিদ্যালয় কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে প্রিয় অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, জিপিএ-৫ প্রাপ্তিসাপেক্ষে প্রত্যেককে ল্যাপটপ উপহার দেওয়া হবে। ভালো ফলাফলপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীরা পড়ালেখায় কোনো সমস্যায় পড়লে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন। শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতেই এমন ঘোষণা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, যোগ্য নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে পরিশ্রমী হতে হবে। পরিশ্রমই হলো সফলতার মূল চাবিকাঠি। শুধু পড়ালেখা করলেই হবে না, সবার মাঝে সততা ও শৃঙ্খলা থাকতে হবে। কেবল পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, যদি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ না থাকে, তবে তার কোনো মূল্য থাকবে না।

তিনি বলেন, সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজেদের দক্ষতা বাড়াতে হবে। পাশাপাশি মাদকের ছোবল এবং সোশ্যাল মিডিয়ার কুপ্রভাব থেকে নিজেদের দূরে রাখতে হবে।

বাজিতখিলা আমীর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা হেলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মেজবাউল ইসলাম শিবলু, মোহাম্মদ লাল মিয়া, আব্দুস সাত্তার প্রমুখ।

এএন

Link copied!