ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুর সীমান্তে ইছামতী নদীতে দুই লাশ, একটির পরিচয় শনাক্ত

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

এপ্রিল ১৭, ২০২৬, ০২:১৩ পিএম

মহেশপুর সীমান্তে ইছামতী নদীতে দুই লাশ, একটির পরিচয় শনাক্ত

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতী নদী থেকে তিন দিনের ব্যবধানে উদ্ধার হওয়া দুই মরদেহকে ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় পলিয়ানপুর বিওপির অধীন সীমান্ত পিলার ৬০/১৪ সংলগ্ন এলাকা থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে থাকা পাসপোর্টের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহত ব্যক্তির নাম রতেন্দ্রনাথ জয়ধর। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পোলাতানিয়া গ্রামের বাসিন্দা। এর আগে গত সোমবার একই স্থান থেকে আরও এক অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার করা হয়, যার পরিচয় এখনো মেলেনি। উদ্ধার হওয়া দুটি মরদেহেই আঘাতের চিহ্ন থাকায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মো. রফিকুল আলম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সীমান্তে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

মহেশপুর থানার ওসি মো. মেহেদি হাসান বলেন, একটি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে, অন্যটির পরিচয় শনাক্তে কাজ চলছে। ময়নাতদন্ত ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। পরপর দুই মরদেহ উদ্ধারের ঘটনায় সীমান্তবর্তী এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জেএইচআর

Link copied!