ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সৈয়দপুরে পাচারের সময় জ্বালানি তেল উদ্ধার, আটক ৭

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

এপ্রিল ১৮, ২০২৬, ০৭:২৭ পিএম

সৈয়দপুরে পাচারের সময় জ্বালানি তেল উদ্ধার, আটক ৭

সৈয়দপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করে রাখা ৪ হাজার ৫০৫ লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় জড়িত থাকায় ৭ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হয়।

শুক্রবার দিবাগত রাতে শহরের বাইপাস সড়কের মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশন সংলগ্ন গোডাউনে অভিযান চালিয়ে ওই পরিমাণ তেল জব্দ করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন রাত ২টার দিকে ঘটনাস্থলেই আটক ব্যক্তিদের সামনে রায় প্রদান করেন। পরে জব্দকৃত মালামাল ভোর ৪টার দিকে শহরের মেসার্স সুমনা ফিলিং স্টেশনে পরিমাপ শেষে সরকারি মূল্য হিসেবে ৪ লাখ ৯৩ হাজার ৪০৭ টাকায় বিক্রয় করে সরকারি কোষাগারে জমা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টার দিকে পুলিশসহ অভিযানে নামেন সৈয়দপুর উপজেলা প্রশাসন। শহরের বাইপাস সড়কের ধলাগাছ মোড়ের কাছে মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুদ ও ড্রামে তেল ভরে অন্যত্র সরানোর কাজে জড়িত ৭ জনকে আটক করা হয়। জব্দ করা হয় ৩ হাজার ৯১৭ লিটার পেট্রোল, ৩৩৮ লিটার ডিজেল ও ২৫০ লিটার অকটেন।

আটক ব্যক্তিরা হলেন মেসার্স রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের মালিক সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩০), সিরাজগঞ্জের শাহজাদপুরের সাগর হোসেন (৩৫), জাহাঙ্গীর আলম (৩৪) ও আলমগীর শেখ (২৪), ঠাকুরগাঁওয়ের রুহিয়ার মেরাজ আলী (৪০), সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার সিরাজ মিয়া (২৫) এবং হাতিখানার মঈন উদ্দিন (৪৮)।

অভিযান শেষে রাত ২টায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী রফিকুল ইসলামকে ২ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং বাকি ৬ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন।

অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কাভার্ড ভ্যান, তেলের লরি, বড় বড় ড্রাম এমনকি অ্যাম্বুলেন্স ব্যবহার করে গোপনে তেল মজুদ করে আসছিল। পরে এসব তেল কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রি করা হতো। সাধারণ মানুষ তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তির শিকার হলেও আড়ালে চলছিল এই অবৈধ বাণিজ্য।

সৈয়দপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন জানান, রোকেয়া এলপিজি গ্যাস ফিলিং স্টেশনের অস্থায়ী গুদাম তৈরি করে পরিকল্পিতভাবে তেল সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। অভিযানের সময় আটক ব্যক্তিরা প্লাস্টিকের ড্রামে তেল ভরে অন্যত্র পাচারের চেষ্টা করছিল। এমনকি কনটেইনারের ভেতরে মিনি পাম্পের সাহায্যে তেল বড় বড় ড্রামে ভরতে দেখা যায়। মাইক্রোবাসের সিটের ওপর অনেক তেলের জারকিনও পাওয়া যায়। তিনি বলেন, জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!