ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

চলে গেলেন মজলুম জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল

ভোলা প্রতিনিধি

ভোলা প্রতিনিধি

এপ্রিল ১৯, ২০২৬, ০৬:০৫ পিএম

চলে গেলেন মজলুম জামায়াত নেতা অধ্যক্ষ মোস্তফা কামাল

ইসলামি ছাত্রশিবিরের সাবেক ভোলা জেলা সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোলা জেলার সাবেক আমির, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, বরিশাল অঞ্চল টিম সদস্য ও ভোলা-৪ আসনের সদ্য অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল (৫৯) আজ রোববার দুপুর ২টা ১২ মিনিটে ধানমন্ডি শংকর ইবনে সিনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী, জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও অনুসারীদের রেখে গেছেন।

জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এক ফেসবুক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।

আওয়ামী আমলে একাধিক মিথ্যা মামলায় তিনি বছরের পর বছর জেল হাজতে ছিলেন। ফ্যাসিস্টের লালিত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তাঁর বড় ছেলে প্রাণ হারায়। নিজ প্রতিষ্ঠানে জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে বেতন-ভাতা থেকেও বঞ্চিত ছিলেন তিনি।

ভোলা পৌরসভা জামায়াতের আমীর মো. জামাল উদ্দিন জানান, আজ বিকেল ৫টায় কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ মাঠে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখানে জামায়াতের আমীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

আগামীকাল ভোলা শহর ও চরফ্যাশনে জানাজার সময় ও স্থান তাঁর পরিবার ও সংগঠনের সিদ্ধান্তক্রমে জানানো হবে।

মরহুম অধ্যক্ষ মোস্তফা কামালকে ভোলা ও বরিশালে মজলুম জননেতা হিসেবে পরিচিত ছিলেন বলে জানা যায়।

এএন

Link copied!