ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬
পিপিপিতে নতুন দিগন্ত 

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও আধুনিকায়নের বড় পরিকল্পনা

মামুনুর রশিদ, চট্টগ্রাম

মামুনুর রশিদ, চট্টগ্রাম

এপ্রিল ১৯, ২০২৬, ০৭:৫৪ পিএম

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও আধুনিকায়নের বড় পরিকল্পনা

দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে নতুন প্রকল্প নেওয়ার ঘোষণা দিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

রোববার দুপুরে বন্দরের এনসিটি-৫ জেটি পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে চট্টগ্রাম বন্দরের কার্যক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। এ লক্ষ্যেই বন্দরকেন্দ্রিক উন্নয়ন প্রকল্পগুলোতে বেসরকারি বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্ব বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার বিষয়ে আন্তর্জাতিক প্রতিষ্ঠান DP World-এর সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে বিবেচনাধীন রয়েছে। দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মন্ত্রী বলেন, শুধু পিপিপি নয়—‘ল্যান্ডলর্ড মডেল’ বাস্তবায়নের ক্ষেত্রেও আগ্রহ দেখিয়েছে কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। তারা বিনিয়োগের পাশাপাশি আধুনিক প্রযুক্তিগত সহায়তা দিতে চায়, যা বাস্তবায়িত হলে বন্দরের কন্টেইনার টার্মিনালগুলো আরও দক্ষ ও গতিশীলভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এ ছাড়া অতীতে যেসব প্রকল্পে অপ্রয়োজনীয় ব্যয় বা অনিয়ম হয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে এসে মন্ত্রী গতকাল থেকে বন্দরের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করছেন। এ সময় তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করে বন্দরের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

মন্ত্রীর সঙ্গে রয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, যিনি বলেন, বন্দরের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে আঞ্চলিক বাণিজ্যের একটি শক্তিশালী হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার কাজ করছে।

এএন

Link copied!