ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

এপ্রিল ২০, ২০২৬, ০২:৫৫ পিএম

ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

শিশুদের প্রাণঘাতী হাম ও রুবেলা রোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬”।

সোমবার সকাল ১১টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, ঠাকুরগাঁওয়ের ইপিআই টিকাদান কেন্দ্রে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। উদ্বোধনের পর থেকেই জেলার সর্বত্র একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়।

এ ক্যাম্পেইনের আওতায় ঠাকুরগাঁও জেলায় মোট ১ লাখ ৪২ হাজার ৫১১ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য পূরণে জেলার বিভিন্ন স্থানে ১ হাজার ৩৬৩টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ৬টি স্থায়ী এবং ১ হাজার ৩৫৭টি অস্থায়ী কেন্দ্র রয়েছে।

ক্যাম্পেইন চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে এই টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে জেলার শিশুদের মধ্যে হাম ও রুবেলা প্রতিরোধে ব্যাপক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এজন্য অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা সিভিল সার্জন ডা. আনিছুর রহমান, মেডিকেল অফিসার ইফতেখাইরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!