ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

এসএসসিতে এক প্রতিষ্ঠান থেকে ১০ প্রতিবন্ধী শিক্ষার্থীর অংশগ্রহণ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৬, ০৭:৩৬ পিএম

এসএসসিতে এক প্রতিষ্ঠান থেকে ১০ প্রতিবন্ধী শিক্ষার্থীর অংশগ্রহণ 

চলমান এসএসসি-২০২৬ পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়েছেন বগুড়ার শাজাহানপুরের একই প্রতিষ্ঠান থেকে ১০ জন প্রতিবন্ধী পরীক্ষার্থী। এর মধ্যে ৮ জন শ্রবণ, ১ জন দৃষ্টি ও ১ জন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী।

সরেজমিনে মঙ্গলবার সকাল ১১টায় আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এমন দৃশ্য দেখা যায়।

জানা গেছে, এই প্রথম উপজেলার ‘প্রয়াস’ নামে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিশ্বস্বীকৃত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থী নিয়মিত অধ্যয়নরত ছিলেন। তারা সবাই এবার এসএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালনরত এক হল পরিদর্শক শিক্ষক জানান, এসব প্রতিবন্ধী পরীক্ষার্থীদের মতে, পরীক্ষার প্রশ্ন তাদের কাছে মোটামুটি সহজ হয়েছে। প্রশ্নপত্র পাওয়ার পর থেকে তারা মনোযোগ সহকারে নিজ নিজ খাতায় প্রশ্নের উত্তর সুন্দরভাবে লিখতে সক্ষম হচ্ছেন। তারা সবাই আজকের পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন।

উপজেলার একাধিক পরীক্ষা কেন্দ্রে ২০২৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, আজকের প্রশ্নপত্র ভালো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এমন প্রত্যাশিত প্রশ্ন সব বিষয়ে হলে এবছর ফলাফল আরও ভালো করা সম্ভব হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, চলমান ২০২৬ সালের এসএসসি/দাখিল/ভোকেশনাল পরীক্ষায় এ উপজেলায় একযোগে ৬টি পরীক্ষা কেন্দ্রে মোট ৩,৯৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি ২,৬৮০ জন, দাখিল ৯২২ জন এবং ভোকেশনাল ৩৪৩ জন।

এএন

Link copied!