ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মহেশপুর সীমান্তজুড়ে তেল পাচার রোধে বিজিবির জোরদার অভিযান

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

এপ্রিল ২৩, ২০২৬, ১১:৫৪ এএম

মহেশপুর সীমান্তজুড়ে তেল পাচার রোধে বিজিবির জোরদার অভিযান

তেল পাচারসহ বিভিন্ন চোরাচালান কার্যক্রম ঠেকাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তজুড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের অভিযান ও নজরদারি আরও জোরদার করেছে।

বৃহস্পতিবার মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোরের অধীন প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

বিশেষ করে মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে ভোজ্য ও জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচার রোধে কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে।

গত ১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত যৌথ টাস্কফোর্সের অভিযানে ৮৭ লিটার ডিজেল ও ৭ লিটার ভোজ্য তেল জব্দ করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে।

পাশাপাশি পেট্রোল পাম্পে তল্লাশি, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সম্ভাব্য পাচার রুট চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, চলতি মাসজুড়ে ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং গরু পাচার প্রতিরোধেও তাদের অভিযান আরও জোরদার থাকবে।

এএন

Link copied!