ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

মুনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর)

মুনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর)

এপ্রিল ২৩, ২০২৬, ০৪:০৭ পিএম

বাগাতিপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“পুষ্টি বৈষম্যের দিন শেষ- গড়বো স্বনির্ভর বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে নাটোরের বাগাতিপাড়ায় সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু হয়েছে।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১০টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে হাসপাতাল ও উপজেলা চত্বরে র‍্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (স্বাস্থ্য গাঁথা) হলরুমে শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত মো. রেজওয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামিউর রহমান, এমওডিসি ডা. মো. আবু নওয়াজ আল নাহিদ, শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি, সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি ইস্তিয়াক, এপিক বাংলাদেশের ফারুমা খাতুন, ইসলামিক ফাউন্ডেশনের গোলাম মোস্তফাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য চিকিৎসক, নার্স, সংশ্লিষ্ট স্টাফ, শিক্ষক ও শিক্ষার্থীরা।

এ সময় সভায় বিভিন্ন খাদ্যের পুষ্টিগুণ এবং সুস্থ শরীর গঠনের জন্য প্রয়োজনীয় ও পরিহারযোগ্য খাদ্যাভ্যাস সম্পর্কে বক্তব্য রাখা হয়। অনুষ্ঠানের সভাপতি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈকত মো. রেজওয়ানুল হক বলেন, “মেধাবী জাতি গঠনে শিশুসহ দেশের সকল জনগোষ্ঠীর পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।”

এএন

Link copied!