ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি ২৪ ঘন্টায় গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ১২:০৭ পিএম

চাঞ্চল্যকর রকি হত্যা মামলার প্রধান আসামি ২৪ ঘন্টায় গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে আলোচিত রকি হত্যা মামলার প্রধান পলাতক আসামি মো, হারুনকে (৪৫) ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র‍্যাব-১২। শুক্রবার রাত আনুমানিক আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। হারুন শাজাহানপুর থানার গন্ডগ্রাম নতুনপাড়ার খয়ের প্রামাণিকের ছেলে।

র‍্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্পের সূত্র জানায়, প্রধান আসামি হারুন গ্রেফতার এড়াতে শিবগঞ্জের কিচক এলাকায় তার ভাতিজি জামাইয়ের বাড়িতে আত্মগোপন করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে তাকে হেফাজতে নেয়। গত ২৩ এপ্রিল রকিকে নির্মমভাবে হত্যার পর থেকেই সে পলাতক ছিল।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে হারুন মোবাইল ফোনে রকিকে ডেকে নেন। দুপুর ১টার দিকে শাজাহানপুর থানাধীন বেতগাড়ী এলাকায় চক্ষু হাসপাতালের বিপরীতে আর্মি ল্যান্ডের ফাঁকা জায়গায় রকির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। ধারালো অস্ত্র দিয়ে রকির মাথা, ঘাড় ও হাতে এলোপাতাড়ি কোপানো হয়েছিল।

বাদীর ধারণা, পূর্ব শত্রুতার জেরে হারুনসহ অন্য সহযোগীরা পরিকল্পিতভাবে হাতুড়ি ও রাম দা দিয়ে আঘাত করে রকিকে হত্যা করে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা করা হয়।

র‍্যাব জানিয়েছে, মামলার প্রধান আসামি হারুনকে গ্রেফতার করা সম্ভব হলেও অন্য আসামিরা এখনও পলাতক। তাদের আইনের আওতায় আনতে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

জেএইচআর

Link copied!