ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
তনু হত্যা মামলা

রিমাণ্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা প্রতিনিধি

এপ্রিল ২৫, ২০২৬, ০৪:৪০ পিএম

রিমাণ্ড শেষে কারাগারে সাবেক সেনাসদস্য হাফিজুর
সোহাগী জাহান তনু। ফাইল ছবি

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার হওয়া সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার শুনানি শেষে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম আসামিকে আদালতে হাজির করেন।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় হাফিজুর রহমানকে আদালতে উপস্থাপন করা হয়। তবে এ ঘটনায় এখনো নতুন কোনো গ্রেফতার হয়নি। পাশাপাশি ডিএনএ নমুনার ক্রস-ম্যাচিং প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো হয়।

আদালত প্রাঙ্গণে উপস্থিত তনুর বাবা এয়ার হোসেন তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কার্যক্রম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। এ বিষয়ে আদালত পরিদর্শক মামুনুর রশিদ জানান, পিবিআই আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই আসামিকে আদালতে হাজির করেছে।

এর আগে গত বুধবার ২২ এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি ডিএনএ যাচাইয়ের জন্য সন্দেহভাজন তিনজনের একজন হিসেবে ছিলেন। অন্য দুইজন হলেন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিনুল আলম।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। গত প্রায় এক দশকে মোট চারটি সংস্থার সাতজন কর্মকর্তা এই মামলার তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু। পরে সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এম জি

Link copied!