ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 

এপ্রিল ২৫, ২০২৬, ০৭:১৯ পিএম

নাগরপুরে প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

টাঙ্গাইলের নাগরপুরে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)-২০২৬’। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে তিন দিনব্যাপী এই টুর্নামেন্ট ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হয়। এর চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয় শনিবার (২৫ এপ্রিল) বিকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে।

‘শিখবে শিশু হেসে খেলে, শান্তিপূর্ণ পরিবেশ পেলে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. এরফান উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুয়াজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা মমতাজ।

সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রবিউল আউয়াল লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোয়ারা বেগম (মুকুল)। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা টুর্নামেন্টটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও আয়োজকদের আন্তরিক প্রচেষ্টার প্রশংসা করেন।

টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ক্ষুদে খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ ও ক্রীড়াশৈলী উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। খেলা শেষে বিজয়ী দলগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সফল আয়োজনের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল অংশীজন ও ক্রীড়াপ্রেমীদের ধন্যবাদ জানানো হয়েছে।

এএন

Link copied!