ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

নেত্রকোণায় ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক ২

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা

এপ্রিল ২৬, ২০২৬, ০১:৪৮ পিএম

নেত্রকোণায় ৪৮ বোতল ভারতীয় মদসহ আটক ২

নেত্রকোণা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত মাদক ব্যবসায়ী হল - খোকন মিয়া (২৬) ও লোকমান হোসেন (২৪)। তারা দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের শহিদ ইসলামের ছেলে।

রোববার দুপুরে নেত্রকোণা ডিবি পুলিশের (পশ্চিম) অফিসার ইনচার্জ দেভাংশু কুমার দে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে (ডিবি পশ্চিম) অফিসার ইনচার্জ দেভাংশু কুমার দে এর তত্ত্বাবধানে এস আই শওকত আলির  নেতৃত্বে একটি চৌকস টিম শনিবার দিবাগত গভীর রাতে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের লক্ষীপুর নামকস্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদসহ খোকন মিয়া ও লোকমান হোসেনকে আটক করে। 

আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর বিকালে আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

এএন

Link copied!