ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির সদস্য সচিব

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৬, ১২:৩৭ পিএম

জামায়াতে যোগ দিলেন জাতীয় পার্টির সদস্য সচিব

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আবুল কাশেম জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

রোববার দুপুরে মির্জাপুর প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি জামায়াতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ইয়াহিয়া খান মারুফের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুফতি আবুল কাশেম মৃধার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন।

এ সময় উপজেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম শাহজাহান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন, সেক্রেটারি মো. মুজাহিদ মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

জামায়াতে যোগ দিয়ে আবুল কাশেম বলেন, জামায়াতের রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যোগদান করেছেন। তিনি বলেন, “আমি এতদিন ভুল পথে ছিলাম, এখন সঠিক পথ খুঁজে পেয়েছি।” পরে তিনি উপস্থিত সকলের কাছে তার নতুন পথচলার জন্য দোয়া কামনা করেন। এ সময় পরিবারের সদস্য ও কয়েকজন কর্মীও জামায়াতে যোগ দেন।

এএন

Link copied!