ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেনীতে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফেনী প্রতিনিধি

ফেনী প্রতিনিধি

এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৫৮ পিএম

ফেনীতে কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফেনীতে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে জনপদ। রোববার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া এই ঝড়ে অসংখ্য গাছপালা উপড়ে গেছে, ভেঙে পড়েছে বৈদ্যুতিক খুঁটি এবং ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বসতঘর। ঝড়ের পরপরই পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

কালবৈশাখী ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম ও ফুলগাজী উপজেলা। পরশুরামের বাসপদুয়া, গুথুমা, সত্যনগর ও নিজকালিকাপুরসহ বিভিন্ন গ্রামে গাছ উপড়ে ঘরবাড়ির ওপর পড়েছে। স্থানীয় বাসিন্দা আবু তাহের জানান, ঝড়ে বৈদ্যুতিক খুঁটি ভেঙে ট্রান্সফর্মার মাটিতে পড়ে গেছে। অন্যদিকে, ফুলগাজীর মুন্সীরহাট-নোয়াপুর সড়কের অন্তত পাঁচটি স্থানে বড় গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা নিরবচ্ছিন্নভাবে গাছ অপসারণের কাজ চালিয়ে যাচ্ছেন।

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নূর হোসাইন জানান, জেলার বিভিন্ন স্থানে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের ওপর গাছ পড়ায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। পরশুরাম ও ফুলগাজী জোনের ডিজিএমরা জানিয়েছেন, উপজেলার সবকটি ফিডার ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বিদ্যুৎ কর্মীরা রাত থেকেই কাজ চালিয়ে যাচ্ছেন, তবে অনেক স্থানে খুঁটি ভেঙে যাওয়ায় সংযোগ স্বাভাবিক হতে সময় লাগছে। সোমবার বিকেল পর্যন্ত জেলার অনেক এলাকা বিদ্যুৎহীন অবস্থায় ছিল।

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেন, গত রাতের কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।

জেএইচআর

Link copied!