ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের দায়ে বরকে কারাদণ্ড

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

এপ্রিল ২৮, ২০২৬, ১১:৩৮ এএম

টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের দায়ে বরকে কারাদণ্ড

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহের দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে বরকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার রাত আনুমানিক ৮টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী হীরা বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তুলি হীরা (১৫) নামের এক কিশোরীকে অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বারাইগাতী এলাকার জয় চৌধুরী (২৩)-এর সঙ্গে বিবাহ দেওয়া হচ্ছিল।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় জনগণ ও পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাষ বিশ্বাসের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন।

এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।

এএন

Link copied!