ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোলায় পর্ন কনটেন্ট ও সাইবার ব্ল্যাকমেলিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

এম এম রহমান, ভোলা

এম এম রহমান, ভোলা

এপ্রিল ২৮, ২০২৬, ০৫:০২ পিএম

ভোলায় পর্ন কনটেন্ট ও সাইবার ব্ল্যাকমেলিং চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ভোলায় টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে অশ্লীল কনটেন্ট কেনাবেচা ও সাইবার ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। 

সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৮-এর কোম্পানি অধিনায়ক মো. কামরুজ্জামান।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার দিবাগত রাতে ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে অপরাধকাজে ব্যবহৃত ১২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মেরাজুর রহমান আরমান (২১), বিল্লাল হোসেন (২১), রবি আলম মমিন (২১), আল আমিন ইসলাম (১৯) এবং হাসিব (২৩)। এদের মধ্যে আরমান 'MARCO' এবং বিল্লাল 'RDX PROFESSOR' ছদ্মনাম ব্যবহার করে এই অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করতেন।

র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টার্গেট করে তাঁদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে অর্থের বিনিময়ে বিক্রি করত। অভিযুক্তদের মোবাইল ফোনে প্রায় দেড় লাখ স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং ৩৫০টি গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে। তারা ব্যক্তিগত ডিভাইস হ্যাকিং ও রিলেশনশিপ ব্রেকআপের পর ছবি সংগ্রহ করে ব্ল্যাকমেলিংয়ের মাধ্যমে অর্থ আদায় করত।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া এই চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

জেএইচআর

Link copied!