ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

শিমুল হাছান, ফরিদগঞ্জ (চাঁদপুর)

এপ্রিল ৩০, ২০২৬, ০৪:৪১ পিএম

ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে পলি আক্তার (২২) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের দেওয়ান বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পলি আক্তার স্থানীয় লোকমান দেওয়ানের মেয়ে। প্রায় দুই বছর আগে পার্শ্ববর্তী গ্রামের রাসেল আহমদের সঙ্গে তাঁর বিয়ে হয়। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই তাঁদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। পারিবারিক ঝগড়ার জেরে কয়েক দিন আগে পলি তাঁর বাবার বাড়িতে চলে আসেন। বুধবার সন্ধ্যায় অভিমান ও মানসিক চাপের একপর্যায়ে নিজ ঘরের টিনের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার এসআই আবু তাহেরের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেএইচআর

Link copied!