ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

গৌরনদীতে পাগলা কুকুরের তাণ্ডব, একদিনে শিশুসহ আহত ১৫

বরিশাল ব্যুরো

বরিশাল ব্যুরো

এপ্রিল ৩০, ২০২৬, ০৭:২৯ পিএম

গৌরনদীতে পাগলা কুকুরের তাণ্ডব, একদিনে শিশুসহ আহত ১৫

বরিশালের গৌরনদী উপজেলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ১৪ জন এবং বিড়ালের কামড়ে একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী, বিল্বগ্রাম, শাওড়া, সুন্দরী, বার্থী, কটকস্থল ও বাউরগাতিসহ বিভিন্ন এলাকায় কুকুরের আক্রমণের এই ঘটনা ঘটে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের রেজিস্টার অনুযায়ী, আহতদের মধ্যে ৩ থেকে ১২ বছর বয়সী বেশ কয়েকজন শিশু এবং বিভিন্ন বয়সী নারী-পুরুষ রয়েছেন। এছাড়া পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার একজন বাসিন্দাও কুকুরের আক্রমণের শিকার হয়ে চিকিৎসা নিয়েছেন। একই দিনে বিড়ালের কামড়ে আহত হয়ে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার এক যুবক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন গ্রহণ করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, কেবল বৃহস্পতিবারই নয়, এর আগের দিন বুধবারও (২৯ এপ্রিল) বাউরগাতি ও শাওড়া গ্রামে কুকুরের কামড়ে এবং পতিহার গ্রামে বিড়ালের কামড়ে আরও তিন জন আহত হয়ে চিকিৎসা নিয়েছিলেন। কয়েক দিনের ব্যবধানে একের পর এক এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সমিরন হালদার জানান যে, কুকুর ও বিড়ালের কামড়ে আহত ব্যক্তিদের যথাযথ প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তাঁরা হাসপাতাল থেকে প্রয়োজনীয় ভ্যাকসিন নিয়ে বর্তমানে নিজ নিজ বাড়িতে ফিরে গেছেন।

জেএইচআর

Link copied!