ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজশাহীতে উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

এপ্রিল ৩০, ২০২৬, ০৭:৪৬ পিএম

রাজশাহীতে উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় নির্মাণাধীন কাঁচাবাজার মার্কেট এবং নগরীর বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। 

বৃহস্পতিবার তিনি এসব উন্নয়ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে প্রশাসক নওদাপাড়া কাঁচাবাজারের নির্মাণ কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে তিনি সেগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। 

প্রশাসক জানান, দ্রুততম সময়ের মধ্যে মার্কেটের কাজ শেষ করে বিধি অনুযায়ী বরাদ্দ প্রদান করা হবে, যা সিটি কর্পোরেশনের রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে।

প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, বর্তমান সরকার জনগণের অঙ্গীকার বাস্তবায়নে কাজ শুরু করেছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জিনদের জন্য ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ চলমান রয়েছে। 

এছাড়া তৃণমূল পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তুলতে আগামী ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।

পরিদর্শনের অংশ হিসেবে প্রশাসক নগরীর শিশু হাসপাতাল ও বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন পুকুরে চলমান সৌন্দর্যবর্ধন কাজ এবং লক্ষ্মীপুর এলাকায় নির্মাণাধীন ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টারের কাজও পরিদর্শন করেন। গত ১৫ মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে নাগরিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নওদাপাড়া বাজার সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!