ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

টুঙ্গিপাড়ায় চার্জে থাকা ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মে ২, ২০২৬, ০২:৫৯ পিএম

টুঙ্গিপাড়ায় চার্জে থাকা ইজিবাইকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় চার্জে থাকা একটি ইজিবাইকের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সালেহা বেগম (৮৩) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘর থেকে বের হওয়ার পর বাড়ির পাশে আব্দুল হাকিম শিকদারের ঘরের সামনে রাখা ইজিবাইকের সংস্পর্শে আসেন সালেহা বেগম। ইজিবাইকটি চার্জে থাকা অবস্থায় বিদ্যুৎ প্রবাহিত হওয়ায় তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের নাতি ইস্কিন্দার ফকির জানান, সকালে ঘর থেকে বের হয়ে তিনি তাঁর নানীকে ইজিবাইকের ওপর পড়ে থাকতে দেখেন। ডাকাডাকি করে সাড়া না পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে মরদেহটি উদ্ধার করে ঘরে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহতের কপালে বৈদ্যুতিক শকের কারণে পোড়ার দাগ দেখা গেছে।

ইজিবাইকের মালিক আব্দুল হাকিম জানান, প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি গাড়িটি চার্জে দিয়েছিলেন। সকালে চিৎকার শুনে দ্রুত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন। স্থানীয় ইউপি সদস্য মোমরেজ হোসেনও প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেএইচআর

Link copied!