ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রায়পুরে নিখোঁজের পর মুক্তিপণ দাবি, বাগান থেকে অটোচালকের লাশ উদ্ধার

হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর)

হারুনুর রশিদ, রায়পুর (লক্ষ্মীপুর)

মে ২, ২০২৬, ০৩:০৪ পিএম

রায়পুরে নিখোঁজের পর মুক্তিপণ দাবি, বাগান থেকে অটোচালকের লাশ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে অপহরণের পর রাজিব (১৮) নামে এক তরুণ অটোচালককে হত্যার অভিযোগ উঠেছে। 

শনিবার দুপুরে উপজেলার ক্যাম্পের হাট স্কুলের পশ্চিম পাশের একটি বাগান থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রাজিব দক্ষিণ গাইয়ার চর ফজু মোল্লা স্টেশন এলাকার মোস্তফার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে রাজিব নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। পরবর্তীতে রাত ৩টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা রাজিবের বাবার মোবাইলে কল দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

শনিবার দুপুরে স্থানীয়রা বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, নিহতের মাথায় একাধিক গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়রা জানান, সর্বশেষ শিমুলতলা এলাকার এক ব্যক্তিকে রাজিবের অটোরিকশাটি নিয়ে যেতে দেখা গিয়েছিল। ঘটনা জানাজানি হওয়ার পর থেকে ওই ব্যক্তি পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একে হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। মুক্তিপণ দাবির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জেএইচআর

Link copied!