ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ভ্যানচালকের, দগ্ধ ৪

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩, ২০২৬, ১২:০৭ এএম

সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, প্রাণ গেল ভ্যানচালকের, দগ্ধ ৪

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা মাজার গেট এলাকায় একটি ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় দোকান মালিকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কুমিরা এলাকার কামাল সওদাগরের ভাঙারি দোকানে থাকা একটি পুরোনো গ্যাস সিলিন্ডার হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে পুরো এলাকা কেঁপে ওঠে এবং আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় দোকানের সামনে অবস্থান করা ভ্যানচালক আরমান মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের মধ্যে দুজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় অন্য দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ত্রুটিপূর্ণ বা পুরোনো সিলিন্ডারের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে। নিহত আরমানের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি জীবিকার তাগিদে সীতাকুণ্ডে ভ্যান চালাতেন।

এলাকাবাসীর অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করেই পুরোনো সিলিন্ডার ও ঝুঁকিপূর্ণ ভাঙারি মালামাল মজুত করা হচ্ছিল, যা এই দুর্ঘটনার মূল কারণ। তাঁরা এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসার বিরুদ্ধে প্রশাসনের কড়া তদারকি ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

জেএইচআর

Link copied!