ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে অটোতে ফেলে যাওয়া ল্যাপটপ উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ৩, ২০২৬, ০৭:৩৪ পিএম

রাজশাহীতে অটোতে ফেলে যাওয়া ল্যাপটপ উদ্ধার, মালিকের কাছে হস্তান্তর

রাজশাহীতে অটোরিকশায় ভুলবশত ফেলে যাওয়া একটি ল্যাপটপ ব্যাগ উদ্ধার করে মালিকের কাছে ফিরিয়ে দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সিটিটিসি বিভাগ। 

রোববার দুপুরে আরএমপি সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে মালামালগুলো মালিকের হাতে তুলে দেওয়া হয়।

ভুক্তভোগী মো. মারুফ খান রাজীব জানান, গত ১৯ এপ্রিল সকালে তিনি বোয়ালিয়া থানার রেলগেট এলাকা থেকে কাটাখালি যাওয়ার পথে একটি অটোরিকশায় এইচপি ব্র্যান্ডের ল্যাপটপসহ একটি বড় ব্যাগ ভুলবশত রেখে নেমে যান। অনেক খোঁজাখুঁজি করে অটোটি না পেয়ে তিনি বোয়ালিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে আরএমপির সিটিটিসি বিভাগ মহানগরীর বিভিন্ন পয়েন্টের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অটোরিকশাটি শনাক্ত করে। পরে অটোর পেছনে থাকা মোবাইল নম্বরের সূত্র ধরে চালক মো. মুহিমকে শনাক্ত করা হয়। চালক ব্যাগটি পাওয়ার কথা স্বীকার করলে রোববার সেটি পুলিশের কাছে জমা দেন।

আরএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. গাজিউর রহমান, পিপিএম-এর তত্ত্বাবধানে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে ল্যাপটপ ও গুরুত্বপূর্ণ নথিপত্রসহ ব্যাগটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হারানো সব মালামাল অক্ষত অবস্থায় ফেরত পেয়ে মারুফ খান রাজীব রাজশাহী মেট্রোপলিটন পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুলিশের এই তৎপরতা ও সততার প্রশংসা করেছেন স্থানীয়রা।

জেএইচআর

Link copied!