ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ার থেকে যুবকের লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৪, ২০২৬, ১২:০৫ পিএম

প্রেমিকাকে ফিরে পেতে ৪৬০ ফুট টাওয়ার থেকে যুবকের লাফিয়ে আত্মহত্যার চেষ্টা

মাদারীপুরের শিবচরে প্রেমিকার সাথে অভিমান করে ৪৬০ ফুট উঁচু বৈদ্যুতিক টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন হাসান শিকদার (২২) নামে এক যুবক। দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় নিচে নামিয়ে আনতে সক্ষম হন।

রোববার সন্ধ্যার পর শিবচর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মৃত সূর্য শিকদারের ছেলে হাসান শিকদার শিরুয়াইল ইউনিয়নের দফাদারকান্দি এলাকায় প্রেমিকার বাড়ির পাশে একটি উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমিকার সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হাসান। টাওয়ারের চূড়ায় উঠে তিনি ফোনে প্রেমিকাকে সম্পর্ক পুনরায় শুরুর অনুরোধ জানান এবং তাকে নিচে আসার দাবি করেন। অন্যথায় নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার হুমকি দেন তিনি।

বিষয়টি জানাজানি হলে হাসানের এক বন্ধু জীবনের ঝুঁকি নিয়ে টাওয়ারের ওপর উঠে তাকে বোঝানোর চেষ্টা করেন। এদিকে খবর পেয়ে শিবচর থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দীর্ঘ সময় ধরে হাসানের সাথে মোবাইলে কথা বলে তাকে শান্ত করার চেষ্টা করা হয়। অবশেষে রাত সাড়ে ১০টার দিকে বন্ধুর সহায়তায় হাসান নিচে নেমে আসেন।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তপন কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পর তারা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা হাসানের সাথে আলাপ চালিয়ে যান এবং বিভিন্ন কৌশলে তাকে নিচে নামাতে উৎসাহিত করেন। উদ্ধার শেষে পুলিশ তাকে হেফাজতে নেয় এবং রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে এই চাঞ্চল্যকর ঘটনা দেখতে টাওয়ারের নিচে হাজারো উৎসুক জনতা ভিড় জমান। টাওয়ারে হাসানের অবস্থানকালীন এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ জানায়, বর্তমানে যুবকটি সুস্থ আছেন এবং তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জেএইচআর

Link copied!