ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে মেহেন্দিগঞ্জে পন্টুন বরাদ্দ

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

ফয়সাল হাওলাদার, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

মে ৪, ২০২৬, ০৮:২৯ পিএম

প্রতিমন্ত্রী রাজিব আহসানের নির্দেশে মেহেন্দিগঞ্জে পন্টুন বরাদ্দ

মেহেন্দিগঞ্জ-তালতলী রুটে চলাচলকারী শতাধিক স্পিডবোটের যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হলো। তালতলী ঘাটে পন্টুন থাকলেও মেহেন্দিগঞ্জ ঘাটে এতদিন কোনো পন্টুন ছিল না। অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে।

সেতু বিভাগ ও নৌ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি’র নির্দেশনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মেহেন্দিগঞ্জের স্পিডবোট ঘাটের জন্য একটি বিশাল পন্টুন বরাদ্দ করেছে। ইতোমধ্যে পন্টুনটি পাতারহাটে এসে পৌঁছেছে।

নতুন পন্টুন বরাদ্দে উচ্ছ্বসিত এই রুটে যাতায়াতকারী যাত্রীরা। তারা বলছেন, আগে এই ঘাটে পন্টুন না থাকায় চরম ভোগান্তি পোহাতে হতো।

নিয়মিত যাত্রী আব্দুর রহমান বলেন, “বিশেষ করে নদীতে ভাটা থাকলে কাদা-মাটি পেরিয়ে বোটে উঠতে হতো। অসুস্থ রোগী বা বয়স্কদের ওঠানামা করা ছিল ইস্পাতসম কঠিন। বর্ষায় তো কথাই নেই।”

স্থানীয় ব্যবসায়ী কামাল হোসেন বলেন, এখন এই পন্টুন থাকায় সেই ভোগান্তি আর থাকবে না। মানুষ নিরাপদে ওঠানামা করতে পারবে। ঝড়-বৃষ্টিতে যাত্রীরা পন্টুনে আশ্রয়ও নিতে পারবেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।

স্পিডবোট চালক সমিতির সভাপতি আলম বেপারী জানান, মেহেন্দিগঞ্জ-তালতলী রুটে প্রতিদিন প্রায় শতাধিক স্পিডবোট চলাচল করে। হাজারো মানুষ জীবিকার তাগিদে এই রুট ব্যবহার করে। পন্টুন না থাকায় আমাদেরও ঝুঁকি নিয়ে যাত্রী ওঠানামা করাতে হতো। এখন সবার কষ্ট লাঘব হবে।

বিআইডব্লিউটিএ বরিশাল কার্যালয়ের উপপরিচালক বলেন, মন্ত্রী মহোদয়ের নির্দেশে জনগুরুত্ব বিবেচনায় দ্রুত পন্টুন বরাদ্দ দেওয়া হয়েছে।

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় নৌ প্রতিমন্ত্রী রাজিব আহসান ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন মেহেন্দিগঞ্জবাসী।

এএন

Link copied!