ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে খাবার সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০২:৫৭ পিএম

দীর্ঘ অপেক্ষার পর চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে খাবার সেবা চালু

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে দীর্ঘদিন পর ২৫০ জন রোগীকে খাবার সরবরাহ শুরু হয়েছে। ২০২০ সাল থেকে ২৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম চালু হলেও বিভিন্ন জটিলতায় এতদিন ২৫০ জনের খাবার সরবরাহ করা যায়নি। 

ফলে এর আগের ১০০ শয্যার জন্য বরাদ্দ ১০০ জন ভর্তি রোগীকে খাবার সরবরাহ করা হতো। অবশেষে সেই জটিলতা কাটিয়ে এখন থেকে ২৫০ শয্যার এই হাসপাতালে ২৫০ জন রোগীই খাবার পাবেন। এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে ভর্তি রোগীদের মধ্যে খাবার তুলে দিয়ে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতের আমীর নূরুল ইসলাম বুলবুল। এ সময় সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, আরএমও ডা. আব্দুস সামাদ, ডা. ইসমাইলসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এ সময় সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল সাংবাদিকদের জানান, আজ (৫ মে) থেকে ২৫০ জনের খাবার সরবরাহ শুরু হলো এবং ২৫০ শয্যার হাসপাতালের অন্যান্য সুযোগ-সুবিধাগুলো যেমন ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফ, যন্ত্রপাতি ইত্যাদি আমরা অচিরেই পেয়ে যাব এবং আমাদের সমস্যাগুলো লাঘব হবে। 

তিনি বলেন, আপনারা জানেন, ২৫০ শয্যার হাসপাতাল হলেও এই হাসপাতালে প্রতিদিন গড়ে ৬০০ থেকে ৭০০ রোগী ভর্তি থাকছে। তাই আমরা এই হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার জন্য প্রক্রিয়া শুরু করেছি। তিনি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

এএন

Link copied!