ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাকৃবিতে অনুষ্ঠিত হলো ‘ইম্প্যাক্ট চ্যালেঞ্জ’

সিরাজুল ইসলাম তপু,গাজীপুর 

সিরাজুল ইসলাম তপু,গাজীপুর 

মে ৫, ২০২৬, ০৭:৩৬ পিএম

প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে গাকৃবিতে অনুষ্ঠিত হলো ‘ইম্প্যাক্ট চ্যালেঞ্জ’

প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান খুঁজে বের করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) আইটি সোসাইটির উদ্যোগে ব্যতিক্রমধর্মী আইডিয়া-ভিত্তিক প্রতিযোগিতা ‘ইম্প্যাক্ট চ্যালেঞ্জ’ অনুষ্ঠিত হয়েছে।

দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫৩টি দল এ প্রতিযোগিতায় অংশ নেয়, যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে প্রযুক্তি, উদ্ভাবন ও সমস্যা সমাধানমুখী চিন্তার ক্রমবর্ধমান আগ্রহের প্রতিফলন। প্রাথমিক বাছাই শেষে নির্বাচিত সেরা ৫টি দল গত ৪ মে (সোমবার) রাতে গাকৃবির পুরাতন অডিটোরিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তাদের উদ্ভাবনী ধারণা উপস্থাপন করে। এর মধ্যে দুটি দল ভার্চুয়ালি অংশ নিয়ে সফলভাবে তাদের পিচ সম্পন্ন করে।

চূড়ান্ত ফলাফলে গাকৃবির টিম ‘ভল্টিক্স’ চ্যাম্পিয়ন, ‘ফোকাস ইনোভেটর’ রানার-আপ এবং বাকৃবি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ সমন্বয়ে গঠিত টিম ‘ফিনিক্স’ দ্বিতীয় রানার-আপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন গাকৃবির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, ড. সাত্ত্বিকেশ পাল এবং বি.এম. রোকনুজ্জামান লাভা।

প্রতিযোগিতার অংশ হিসেবে ‘সকলের জন্য উদ্ভাবন ও টেকনোলজি’ শীর্ষক একটি প্রাণবন্ত প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রযুক্তির সহজলভ্যতা, সামাজিক প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. হুমায়ুন কবির, ড. সাত্ত্বিকেশ পাল, বি.এম. রোকনুজ্জামান লাভা এবং মাহমুদ আল হাসান বিভোর। আলোচনাটি সঞ্চালনা করেন আইটি সোসাইটির সাধারণ সম্পাদক রুদ্রনীল মন্ডল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আধুনিক বিশ্বের জটিল সমস্যা মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের কোনো বিকল্প নেই এবং শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি প্রিসিশন এগ্রিকালচারসহ কৃষির সব ক্ষেত্রে প্রযুক্তির যথাযথ ব্যবহারের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রিদ, যিনি ডিজিটাল দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. মোহাম্মদ শরিফ রায়হান, পরিচালক (ছাত্রকল্যাণ), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়। অতিথিদের বক্তব্য শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

আয়োজকরা জানান, ‘ইম্প্যাক্ট চ্যালেঞ্জ’ শুধু একটি প্রতিযোগিতা নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে শিক্ষার্থীরা প্রযুক্তি ব্যবহার করে বাস্তব জীবনের সমস্যার কার্যকর সমাধান ভাবতে শেখে। এই উদ্যোগ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, ডিজিটাল সচেতনতা এবং সমস্যা সমাধান দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গাকৃবি আইটি সোসাইটি ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে।

এম জি

Link copied!