ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ডিমলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

মে ৫, ২০২৬, ০৮:০৬ পিএম

ডিমলায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারীর সীমান্তবর্তী উপজেলা ডিমলায় গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাম্প্রতিক সময়ে সীমান্তঘেঁষা এলাকায় মাদকের প্রবেশ ও বিস্তার নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এ অভিযানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

পুলিশ জানায়, গত সোমবার রাতে উপজেলার সোভানগঞ্জ বালাপাড়া এলাকার ভারতীয় সীমান্তসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় মমিনুর ইসলাম (২৬) নামে এক যুবককে গাঁজাসহ আটক করা হয়। তিনি সোভানগঞ্জ বালাপাড়া গ্রামের লতিফুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী হওয়ায় এ অঞ্চলে দীর্ঘদিন ধরেই মাদক অনুপ্রবেশের ঝুঁকি রয়েছে। মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে মাদক কারবারিরা ধরা পড়লেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এখনো বড় চ্যালেঞ্জ।

ডিমলা থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ শওকত আলী সরকার জানান, সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এম জি

Link copied!