ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

শখের আঙুর চাষে সফল উদ্যোক্তা হাফিজুর রহমান

 আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া (পাবনা) 

 আব্দুস সাত্তার মিয়া, আটঘরিয়া (পাবনা) 

মে ৫, ২০২৬, ০৯:৪৯ পিএম

শখের আঙুর চাষে সফল উদ্যোক্তা হাফিজুর রহমান

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কামালপুর গ্রামের হাফিজুর রহমান শখের বশে বাড়ির আঙিনায় আঙুর চাষ করে সফলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। মাত্র এক শতক জমিতে তার আঙুরের গাছে এ বছর বাম্পার ফলন হয়েছে।

স্থানীয়দের ভাষ্যমতে, আটঘরিয়া উপজেলার সীমান্তবর্তী এই গ্রামে হাফিজুর রহমানের আঙুর বাগান দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। তার এই সফল উদ্যোগ এলাকায় ব্যাপক আগ্রহ ও অনুপ্রেরণার সৃষ্টি করেছে।

হাফিজুর রহমানের অনুপস্থিতিতে তার চাচাতো ভাই জিয়াউর রহমান জানান, আঙুর চাষের প্রতি গভীর আগ্রহ থেকেই তিনি চারা সংগ্রহ করেন এবং বাড়ির অব্যবহৃত উঠানেই চাষ শুরু করেন। নিয়মিত পরিচর্যা ও যত্নের ফলে চারা রোপণের মাত্র ছয় মাস পর থেকেই গাছে ফল ধরা শুরু হয়। গত তিন বছর ধরে তিনি ধারাবাহিকভাবে আঙুরের ভালো ফলন পাচ্ছেন।

চলতি বছরে তিনি প্রায় দেড় থেকে দুই মণ আঙুর পাওয়ার আশা করছেন। কোনো বড় বাণিজ্যিক বাগান ছাড়াই বাড়ির আঙিনায় আঙুর চাষে সফল হয়ে তিনি অত্যন্ত আনন্দিত।

হাফিজুর রহমান মনে করেন, বাংলাদেশের মাটি আঙুর চাষের জন্য উপযোগী। বাড়ির আঙিনা বা ছাদে অল্প জায়গায় শখের বশে আঙুর চাষ করা সম্ভব, যা একদিকে পুষ্টির চাহিদা পূরণ করবে, অন্যদিকে বাড়ির সৌন্দর্যও বৃদ্ধি করবে।

 এম জি

Link copied!