ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মুরাদনগরে মাদক কারবারিকে ধাওয়া করে ধরলেন ওসি, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা)

এম এইচ শুভ, মুরাদনগর (কুমিল্লা)

মে ৬, ২০২৬, ০৬:৩৯ পিএম

মুরাদনগরে মাদক কারবারিকে ধাওয়া করে ধরলেন ওসি, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি এক মাদক ব্যবসায়ীর। মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী নিজেই দৌড়ে গিয়ে ওই মাদক কারবারিকে আটক করেন। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলার নবীপুর পশ্চিম ইউনিয়নের কোম্পানীগঞ্জ বাজারের পৈয়াপাথর এলাকায় এই ঘটনা ঘটে। আটককৃত মো. পাভেল (২৩) দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামের হুমায়ুনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই মো. আব্দুল্লাহ আল মাসুদ ও এএসআই কুসুম বড়ুয়াসহ পুলিশের একটি দল পৈয়াপাথর এলাকায় অভিযানে যায়। পুলিশের গাড়ি দেখেই পাভেল দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ওসি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে তাকে ধাওয়া করেন এবং কিছু দূর যাওয়ার পর তাকে জাপটে ধরেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩৭ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৭১০ টাকা উদ্ধার করা হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, আটককৃত পাভেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান।

জেএইচআর

Link copied!