ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা, গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে চিকিৎসাধীন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ২৫, ২০২৬, ১১:৫৮ পিএম

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে হামলা, গুলিবিদ্ধ স্কুলছাত্র ঢামেকে চিকিৎসাধীন

কুমিল্লায় মাদকবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ইথান আহমেদ প্রেম নামে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্র গুলিবিদ্ধসহ অন্তত সাতজন আহত হয়েছে। গুলিটি ওই শিক্ষার্থীর পিঠ দিয়ে ভেতরে ঢুকে যাওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তা বের করতে পারেননি। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী, সেখানে তার অস্ত্রোপচার চলছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাটাবিল প্রাথমিক বিদ্যালয়ের সামনে ‘নাগরিক কমিটি’র উদ্যোগে এই মাদকবিরোধী মানববন্ধনের আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গত বুধবার রাতে স্থানীয় অপু গ্রুপ ও সাব্বির গ্রুপের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সৃষ্টি হয়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার প্রতিবাদে এবং মাদক ব্যবসার বিরুদ্ধে সচেতনতা তৈরিতে বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা মানববন্ধনের আয়োজন করেন। মানববন্ধন শেষ হওয়ার পরপরই চিহ্নিত মাদক ব্যবসায়ীদের একটি সশস্ত্র গ্রুপ দেশি-বিদেশি অস্ত্র নিয়ে আয়োজক ও স্থানীয়দের বাড়িঘরে অতর্কিত হামলা চালায় এবং গুলিবর্ষণ শুরু করে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা ছোটাছুটি করতে থাকেন। এই সংঘর্ষের মাঝে পড়ে অন্তত সাতজন আহত হয়।

কাঁটাবিল রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা আক্তার জানান, ঘটনাটি স্কুলের সামনের রাস্তায় ঘটেছে। স্কুলের টিফিনের বিরতির সময় বাসায় যাওয়ার পথে তাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ইথান গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ শিক্ষার্থীর বাবা ইউনুছ মিয়া জানান, তাঁর ছেলে কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না। স্কুলের বিরতিতে টিফিন খেতে বের হয়ে সে এই হামলার শিকার হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা গুলি বের করতে না পারায় কেবল ব্যান্ডেজ করে দ্রুত ঢাকা মেডিকেলে রেফার করেন। পুরো রাস্তায় শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় ছেলের জীবন নিয়ে চরম উৎকণ্ঠায় রয়েছেন তিনি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাস ও মাদকবিরোধী মানববন্ধনে দুর্বৃত্তরা অতর্কিত হামলা ও গুলি চালিয়েছে। এতে এক স্কুলশিক্ষার্থীসহ সাতজন আহত হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান পরিচালনা করছে।

জেএইচআর

Link copied!