ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

কুড়িগ্রামে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জুন ২৬, ২০২৬, ১২:১৩ এএম

কুড়িগ্রামে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে দুর্নীতিবিরোধী রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিতর্ক প্রতিযোগিতায় মোট ৮টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত লড়াই শেষে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন এবং কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ তার্কিক নির্বাচিত হয় কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ইশরাত জাহান নীলা।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা প্রধান কার্যালয়ের পরিচালক মো. রফিকুল ইসলাম।

কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত-ই-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম দুর্নীতি দমন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি অধ্যাপক লিয়াকত আলী, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ মিলন এবং সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান।

কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারটি শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে গ্রহণ করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিতর্ক দলের প্রশিক্ষক মোশাররফ হোসেন মিঞা। অন্যদিকে রানার্স-আপ দলের পুরস্কার গ্রহণ করেন কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জেএইচআর

Link copied!