ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা প্রতিনিধি

মে ৯, ২০২৬, ০৭:০৩ পিএম

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপির সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা দলকে সুসংগঠিত করার মাধ্যমে জনগণের আস্থা অর্জনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান সোহাগ বলেন, তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই আগামী স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত বিজয় অর্জন করতে সক্ষম হবে। দলীয় শৃঙ্খলা বজায় রেখে দলের প্রতিটি কর্মীকে মাঠপর্যায়ে সক্রিয় থাকার এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান শহীদ, কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা, উদাখালি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান মধু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি এবং আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

জেএইচআর

Link copied!