ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কালিহাতীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মে ১০, ২০২৬, ০৯:৩৬ পিএম

কালিহাতীতে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

টাঙ্গাইলের কালিহাতীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি চন্দনাথ সাহা (৬৩) উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। 

রোববার দুপুরে কালিহাতী পৌরসভার কর্মকারপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি পাশের একটি ভাড়া ঘরে  গামছা আনতে গেলে ঘরে অবস্থানরত ওই ব্যক্তি তাকে একা পেয়ে অনৈতিকভাবে শিশুটির গোপনাঙ্গে আঙ্গুল ঢুকিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ উঠে।

এসময় শিশুটি চিৎকার ও ধস্তাধস্তি করে কোনোমতে নিজেকে রক্ষা করে দৌড়ে নিজ বাড়িতে ফিরে যায় এবং বিষয়টি তার মাকে জানায়। পরে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ব্যক্তিকে ঘরে আটকে রেখে পুলিশকে খবর দেয়।

 পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। এ সময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার কথা স্বীকার করেন।

কালিহাতী থানার  অফিসার ইনচার্জ (ওসি) ও জে এম তৌফিক আজম জানান, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে অভিযুক্ত চন্দনাথ সাহার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।  আসামিকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হয়েছে।

এম জি
 

Link copied!