ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হাম-রুবেলা টিকাদানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শতভাগ সফল রাসিক

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১১, ২০২৬, ০৩:২১ পিএম

হাম-রুবেলা টিকাদানে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে শতভাগ সফল রাসিক

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ব্যবস্থাপনায় পরিচালিত হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। স্কুল ও কমিউনিটি পর্যায়ে পরিচালিত এই কর্মসূচিতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি শিশুকে টিকার আওতায় এনে শতভাগ সফলতা নিশ্চিত করেছে রাসিক স্বাস্থ্য বিভাগ।

রাসিকের স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মহানগরীতে এবার হাম-রুবেলা টিকাদানের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৫৪ হাজার ৮৮৬ জন শিশু। তবে নিবিড় তদারকি ও ব্যাপক প্রচারণার ফলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৫৭ হাজার ৩৭০ জন শিশু টিকা গ্রহণ করেছে। যা মোট লক্ষ্যমাত্রার তুলনায় ১০৪ দশমিক ৫৩ শতাংশ। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে এই উদ্যোগকে বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

এই বড় অর্জনে সন্তোষ প্রকাশ করে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি সরকারের স্বাস্থ্য বিভাগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ এবং রাসিকের স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টাকে ধন্যবাদ দেন।

তিনি বলেন, শিশুদের সুরক্ষায় একজন শিশুও যেন টিকার বাইরে না থাকে, সে বিষয়ে আমরা বদ্ধপরিকর। প্রথম পর্যায়েই এই অর্জন সবার সম্মিলিত প্রচেষ্টার ফল।

মহানগরীর ৪৩৮টি কেন্দ্রে গত ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রথম পর্যায়ের এই কর্মসূচি পরিচালিত হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচির সময়সীমা আগামী ২০ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বর্তমানে রাসিকের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ‘মপ-আপ’ কার্যক্রম চালাচ্ছেন। কেউ বাদ পড়ে থাকলে তাদের শনাক্ত করে দ্রুত টিকা প্রদান করা হচ্ছে এবং তাৎক্ষণিকভাবে তথ্য অনলাইনে আপলোড করা হচ্ছে।

জেএইচআর

Link copied!