ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রাসিক প্রশাসক

নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করব

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

মে ১২, ২০২৬, ০৬:৩৯ পিএম

নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করব

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সাথে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার বিকেলে নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বরেন্দ্র প্রেসক্লাবের নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, নাগরিক সেবা, ফুটপাত দখলমুক্তকরণ এবং শিল্পায়ন ও কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা তুলে ধরেন। রাসিক প্রশাসক ধৈর্য সহকারে তাদের বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে এসব বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা করার সুযোগ দিয়েছেন। আমি নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। সকলের সার্বিক সহযোগিতায় রাজশাহীকে আরো সবুজ, সুন্দর, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে চাই।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে রাজশাহীকে ‘ফুলের নগরী’ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা চলছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি গাছের পরিচর্যা ও নিয়মিত পানি প্রদান নিশ্চিত করেছেন। আগামী বর্ষা মৌসুমে নগরীতে তিন লক্ষাধিক বৃক্ষরোপণের বিশাল পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নগরবাসীকে পরিবেশবান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার প্রদান করা হবে।

প্রশাসক জানান, জলাবদ্ধতা নিরসনে ড্রেন পরিষ্কারকরণ, মশক নিধনে ফগার স্প্রে এবং সড়কের খানাখন্দ চিহ্নিত করে মেরামতের কাজ নিয়মিতভাবে বাস্তবায়ন করা হচ্ছে। স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, হাম-রুবেলা প্রতিরোধে লিফলেট বিতরণসহ জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে টিকাদানে শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক মো. শামসুল ইসলাম, প্রতিষ্ঠাতা সভাপতি আবু কাউসার মাখনসহ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ। সভায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে রাসিককে সব ধরনের সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেএইচআর

Link copied!