ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মে ১৩, ২০২৬, ০২:৪৮ পিএম

চুয়াডাঙ্গায় সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে জেলা তথ্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সভায় সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক ও অগ্রগতি তুলে ধরেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। তিনি বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, নারীদের জন্য নিরাপদ পরিবহন সুবিধা নিশ্চিতকরণ এবং জেলার খাল খনন প্রকল্পের সর্বশেষ অবস্থা সম্পর্কে সবিস্তার তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

একই সঙ্গে জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, গুজব প্রতিরোধ, মানব পাচার মোকাবিলা এবং অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করা হয়। এছাড়া ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার করা, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজে নৈতিকতা ও মূল্যবোধের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তিথি মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন। প্রেস ব্রিফিংয়ে জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেএইচআর

Link copied!