ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

মাহমুদুল হাসান, পঞ্চগড়

মাহমুদুল হাসান, পঞ্চগড়

মে ১৩, ২০২৬, ০৪:০১ পিএম

পঞ্চগড়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ এবং কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির সুফল নিয়ে পঞ্চগড়ে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জানানো হয়, সরকারের ইশতেহার অনুযায়ী সারাদেশে ব্যাপক উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়েছে। এর মধ্যে গত ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করেন, যার ফলে প্রাথমিকভাবে ২০ হাজার ৬৭১ জন কৃষক সুবিধা পাবেন।

এছাড়া আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার ভরাট হওয়া খাল ও জলাধার পুনঃখননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ পরিবহন সুবিধা এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করার ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ১২ লক্ষ কৃষকের প্রায় ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা ঋণ মওকুফ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন বলেন, "কৃষক কার্ড কর্মসূচি দেশের কৃষকদের জন্য একটি যুগান্তকারী ডিজিটাল উদ্যোগ। এই এক কার্ডের মাধ্যমে কৃষকরা ১০ ধরনের সেবা পাবেন। পর্যায়ক্রমে সারাদেশে সব কৃষকের ডাটাবেজ তৈরির পরিকল্পনা রয়েছে।" অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য কর্মকর্তা উজ্জ্বল কুমার শীল।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সীমা শারমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন এবং সাধারণ সম্পাদক সরকার হায়দার।

প্রেস ব্রিফিংয়ে পঞ্চগড়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো তৃণমূলের মানুষের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের কার্যকর সহযোগিতা কামনা করেন।

জেএইচআর

Link copied!